শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সাভারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ সময় দেখুন
সাভারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার সাভার এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রিপন মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন ইমান্দিপুর এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রিপন মোল্লা (৩০)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী ঢাকা মহানগরীর পল্লবী থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলার রায় ঘোষনার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর