বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবান, সীতাকুন্ড ও টেকনাফে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ শক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গল উপজেলায় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২১ মিনিটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর