বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সিএসই’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
সিএসই’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ২৮ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত সিএসই এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম ।

এ বার্ষিক সাধারন সভায় সিএসই এর পরিচালকবৃন্দ আব্দুল হালিম চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মাদ নকিব উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২২-২০২৩ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন ।

সিএসইর দুটি শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য আয়োজিত নির্বাচনে শেয়ারহোল্ডারগন ভোট প্রদান করেন। নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।

শেয়ারহোল্ডারগণ পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী এবং বি.কে. ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর পরিচালক, মেজর (অবঃ) এমদাদুল ইসলামকে সিএসই এর পরিচালক হিসাবে নির্বাচিত করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর