সাদ্দাম হোসেন মুন্না, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার পুলিশের হামলার ঘটনায় আরো একটি মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন ২০২২) বিকেলে এই মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার নামীয় ৪৯ জন এবং অজ্ঞাত আরো ৩শ বিহারি নারী পুরুষকে আসামি করা হয়। তবে নতুন এই মামলায় কোন আসামি গ্রেফতার করেনি পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরর্দিশক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গত সোমবার পুলিশের কাজে বাঁধা দান এবং হামলার ঘটনায় আরো একটি মামলা করা হয়ছে।গত মঙ্গলবার বিকেলে মামলাটি করা হয়। এতে এজাহার নামীয় এবং অজ্ঞাতসহ মোট আসামি ২শ বিহারি নারি পুরুষ। এখনো র্পযন্ত কোন আসামি গ্রেফতার হয়নি । তাদের আটকের চেষ্টা চলছে।
উল্লখ্যে, শুক্রবার (১০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক আদমজী বিহারী কলোনি এলাকার একটি আদমজী মসজিদে হামলার শিকার হন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন এবং সাংবাদিক রবিন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০/১২৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।
গত রবিবার (১২ জুন) রাতে পুলিশ আদমজী বিহারি কলোনিতে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করে পুলিশ। পুলিশের এই গ্রেফতারের প্রতিবাদে গত সোমবার (১৩ জুন) সকাল থেকে আদমজী-চাষারা সড়ক অবরোধ করে রাখে বিহারি কলোনির বাসিন্দারা। এ সড়কের আদমজী কদমতলী পুল এলাকায় রাস্তায় বেরিকেট দিয়ে অবস্থান নিয়ে গ্রেফতারকৃতদের ছেড়ে দিতে স্লোগান দিতে থাকে।
সকাল ৯টায় এসে উপস্থিত হয় নারায়ণগঞ্জের অতরিক্তি পুলিশ সুপার অপরাধ মো. আমির খসরু।
তিনি বিক্ষোভকারী সাথে কথা বলার এক পর্যায়ে তাদরে মধ্য থেকে অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রায় অর্ধশতাধিক টিয়ারশেল ও কয়েকশ রাউন্ড ফাঁকা গুলি র্বষন করে। এরপরে প্রায় ঘন্টাব্যাপী পুলিশ ও বিহারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।






