শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

সিলেটে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


সিলেট প্রতিনিধি :: 

যথাযথ মর্যাদা ও ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। সর্বসাধারণের শ্রদ্ধায় ফুলে-ফুলে শোভিত হয় শহীদ মিনার বেদী।

রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর আগে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সিলেটের সড়কে আল্পনা আঁকেন আর্টস কলেজের শিক্ষার্থীরা। রঙতুলির আঁচড়ে বর্ণিল রূপ পায় সিলেট কেন্দ্রীয় শহীদ-মিনার এলাকা।

শিল্পীরা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন। প্রতিবছরের মত এবারও আল্পনা আঁকা হয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর