বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সীতাকুন্ডের বারবকুন্ড এলাকায় ২৮ জুলাই সংঘটিত গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ ০২ জন আটক।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২১৬ সময় দেখুন
সীতাকুন্ডের বারবকুন্ড এলাকায় ২৮ জুলাই সংঘটিত গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ ০২ জন আটক।

ভুক্তভোগী ভিকটিম বিবাহিত ও তার দুটি সন্তান রয়েছে। ভিকটিম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হাশেমনগরে একটি ভাড়া বাসায় থাকেন। গত ২৩/২৪ দিন আগে ভিকটিমের স্বামী পুলিশ কর্তৃক আটক হয়ে জেল হাজতে আছে। এই কারনে বাদী তার সন্তানদের নিয়ে তার বাবার বাড়ী সীতাকুন্ড থানাধীন মুরাদপুরে চলে যায়। গত ২৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ সন্ধ্য আনুমানিক ১৯০০ ঘটিকায় ভিকটিম সংবাদ পান যে, কতিপয় দুস্কৃতিকারী তার বাসায় ঢুকে মালামাল বের করে নিয়ে যাচ্ছে। ভিকটিম সংবাদ পেয়ে এসে দেখেন দরজা খোলা এবং মালামাল এলোমেলো অবস্থায় আছে। আসামীরা তার বাসা থেকে আনুমানিক ১,৫০,০০০/- টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। ছিনিয়ে নেয়া মালামাল আনার জন্য ভিকটিম তার ভাগিনা ও ফুফাতো ভাই এর ছেলে সহ ২৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ১২১৫ ঘটিকায় বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপর পৌছলে দুস্কৃতিকারীরা ভিকটিম, তার ভাগিনা ও ফুফাতো ভাই এর ছেলেকে মারধর করতে করতে সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড ইউনিয়নস্থ মকবুল রহমান জুট মিল সংলগ্ন রেল লাইনের একটি ঝুপড়ি ঘরে আটক রেখে ভিকটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার ভাগ্নি ও ফুফাতো ভাইকে লাঠি দ্বারা মারধর করে। পরবর্তীতে আসামীরা ভিকটিমের ধর্ষনকালীন সময়ের ছবি তাদের মোবাইলে ধারন করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে রাত অনুমান ০২০০ ঘটিকায় পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে আসামীরা তাদের তিনটি মোবাইল ফোন এবং নগদ ১০,০০০/- টাকা নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বড়ভাই ঘটনাটি জেনে বাদীকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভিকটিমের বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় ০৪জন নামীয় এবং অজ্ঞাতনামা ০১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং- মামলা নং-৪০ তারিখঃ-২৯/জুলাই ২০২২ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/ ২০০৩)এর ৯(৩)/৩০ তৎসহ ১৪৩/৪৪৮/৩৬৫/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৮০/৫০৬ পেনাল কোড মামলা রুজু করেন।

মামলাটি স্পর্শকাতর হওয়ায়, মামলা রুজুর পর থেকে মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরধারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মামলা রুজুর পর থেকে একটানা অভিযান পরিচালনা করে মামলা রুজুর ১৩ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী ধর্ষক মোঃ সাদ্দাম হোসেন ও ০৩ নং আসামী মোঃ জাহেদ @ মোস্তফা জাহেদদ্বকে গত ৩০ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ রাতে সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড মিজিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা বর্ণিত মামলার এজাহার নামীয় আসমী বলে স্বীকার করে।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় উল্লেখিত মামলা ছাড়াও মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সর্বমোট ০৬ টি মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর