মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৪ কোটি ০৭ লক্ষ ২৪ হাজার ২৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার ৩৯৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৬.১৮ পয়েন্ট কমে ৫২২০.৬৭ ডিএস-৩০ মূল্য সূচক ৫.১৬ পয়েন্ট কমে ১৮৯৮.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.১৩ পয়েন্ট কমে ১১৬২.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং ফুড, এইচআর টেক্স, তৌফিকা ফুড, জেমীনি সী ফুড, শাইনপুকুর সিরামিকস, রবি আজিয়াটা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ন্যাশনাল পলিমার ও আল-হাজ¦ টেক্স।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শাইনপুকুর সিরামিকস, জেমীনি সী ফুড, ফু-ওয়াং ফুড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, গোল্ডেন হারভেস্ট, দেশবন্ধু পলিমার, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল পলিমার, ডেসকো ও আল-হাজ¦ টেক্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সুহৃদ ইন্ডাঃ, এক্সিম ব্যাংক ১ম মি. ফা., স্টাইলক্র্যাফট, আরামিট সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক, জাহিন স্পিনিং, আইএসএন লিঃ, বিডি অটোকারস, লিগেসী ফুটওয়্যার ও মিথুন নিটিং।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৮৩৫৯৯৮৮৩৮০৫.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর