মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর, টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৩ কোটি ৫৯ লক্ষ ৪৮ হাজার ৭২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৩৯ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৩৬ পয়েন্ট কমে ৫০৯৭.৩৩ ডিএস-৩০ মূল্য সূচক ২.৭৭ পয়েন্ট কমে ১৮৭৫.৩৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৭২ পয়েন্ট কমে ১১৪৩.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বীচ হ্যাচারী, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিএসসি, এনআরবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, তৌফিকা ফুড, ইস্টার্ন লুব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিক্স ও এবি ব্যাংক ফার্স্ট মি. ফা.।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, ইউসিবি, এনআরবি ব্যাংক, ডিজিআইসি, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., ইউনিয়ন ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল ও ইবিএল ফার্স্ট মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনিয়ন ক্যাপিটাল, হাইডেলবার্গ মেটেরিয়েলস, বিডি ফাইন্যান্স, এসআলম কোল্ড রোল্ড, শাইনপুকুর সিরামিক্স, রিলায়েন্স ওয়ান ফাস্ট মি. ফা., রংপুর ফাউন্ড্রী, স্ট্যান্ডার্ড সিরামিক, এসিআই ও মাগুরা মাল্টিপ্লেক্স।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৭০৫৩৬২৩৫০০২৫.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর