মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১১ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: ঈদের আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১২ কোটি ৮৮ লক্ষ ৪০ হাজার ৯০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১৫কোটি ৯ লাখ ৩৯ হাজার ৮৮৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪.৯৬ পয়েন্ট কমে ৫২১৯.১৬ ডিএস-৩০ মূল্য সূচক ৩.৩৮ পয়েন্ট কমে ১৯১৪.৬৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.০৮ পয়েন্ট কমে ১১৬৮.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, বীচ্ হ্যাচারী, তৌফিকা ফুড, এস আলম কোল্ড, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা, ইবিএল ও এবি ব্যাংক ১ম মি. ফা.।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এবি ব্যাংক ১ম মি. ফা., শাইনপুকুর সিরামিকস, ফার্স্ট জনতা ব্যাংক মি. ফা., এস আলম কোল্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মি. ফা., পপুলার ১ম মি. ফা., এক্সিম ব্যাংক ১ম মি. ফা., ইবিএল এনআরবি মি. ফা., ভিএএমএল আরবিবি ফান্ড ও এসইএমএল এফবিএেসএল গ্রোথ ফান্ড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বীচ্ হ্যাচারী, ইবিএল ও ইবিএল ১ম মি. ফা., প্রিমিয়ার লিজিং, উসমানিয়া গ্লাস, আইপিডিসি, মাইডাস ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, ফারইস্ট নিটিং ও সী পার্ল ।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৭৩৮৬৬১৭২০০২৬.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর