বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ সময় দেখুন
সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৫ ডিসেম্বর) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৪টি কোম্পানির ১৩ কোটি ৫০ লক্ষ ৩১ হাজার ১৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬০ কোটি ২১ হাজার ৫৬৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.১৭ পয়েন্ট বেড়ে ৬২৪৭.৫৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৬ পয়েন্ট কমে ২১১৩.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.৭৯ পয়েন্ট বেড়ে ১৩৫৯.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ফু-ওয়াং ফুড, এসকেট্রিমস, এমারেল্ড অয়েল, মুন্নু সিরামিকস, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটো মোবাইলস, ইয়াকিন পলিমার ও জিকিউ বলপেন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, এসকেট্রিমস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বিডি থাই, সিএপি এমআইবিবিএল মি.ফা., এমারেল্ড অয়েল,নাভানা সিএনজি, সিম টেক্স ও ওরিয়ন ইনফিউশনস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জিকিউ বলপেন, ইস্টার্ন লুব্রিকেন্টস, খুলনা প্রিন্টিং, শ্যামপুর সুগার, মেঘনা পেট, ঢাকা ডাইং, দেশ গার্মেন্ট, মুন্নু এগ্রো, ইউনাইটেড ইন্সুঃ ও ইয়াকিন পলিমার।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৭৭৩০৬২৩৭৩৫৭০০.০০





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর