নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৮টি কোম্পানির ৭ কোটি ৫ লক্ষ ১ হাজার ৯৭৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৪ কোটি ৭৫ লক্ষ ১১ হাজার ৯৫৮ টাকা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.৪৩ পয়েন্ট বেড়ে ৬২৪৫.৩৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৮০ পয়েন্ট বেড়ে ২২১৬.১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.১৩ পয়েন্ট বেড়ে ১৩৭০.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বসুন্ধরা পেপার, অরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, ই জেনারেশন, আমরা নেটওয়ার্ক, এডভেন্ট ফার্মা, বিএসসি, অরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা ও ইস্টার্ন হাউজিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ইনফিউশন, বেঙ্গল উইন্ডসোর, হাক্কানী পাল্প, বসুন্ধরা পেপার, মেঘনা লাইফ ইন্সুঃ, এপেক্স ফুডস, ডিজিআইসি, রূপালি লাইফ ইন্সুঃ, সেনা কল্যাণ ইন্সু ও ফাইন ফুডস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ওয়েল্ডিং, সী পার্ল, ই জেনারেশন, জুট স্পিনার্স, মুন্নু সিরামিকস, সমরিতা হাসপাতাল, নাভানা ফার্মা, ইস্টার্ন কেবলস, আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্ক ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩৭৪৭২৬৪১৭৫০.০০।