বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সূচকে মিশ্র অবস্থা, কমেছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
সূচকে মিশ্র অবস্থা, কমেছে লেনদেন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৬টি কোম্পানির ১৪ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৮৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭০৭ কোটি ৪০ লক্ষ ৬ হাজার ৭০৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে ৬২৮১.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৩০ পয়েন্ট কমে ২১৯০.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.২৫ বেড়ে ১৩৬৬.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ইস্টার্ন হাউজিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক, জেমিনী সী ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসী ফুটওয়ার ও আমরা নেটওয়ার্ক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগ্যাসী ফুটওয়ার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, জেমিনী সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ওআইম্যাক্স ইলেক্ট্রোড, প্রিমিয়ার সিমেন্ট ও নাভানা সিএনজি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বিজিআইসি ও ইন্ট্র্যাকো রিফুয়েলিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭০৩৬৩৫৪৮৬০৮২.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর