রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সেনাবাহিনী-র‌্যাবের পোশাক পরে ডাকাতি: ৬ জন ৭ দিনের রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১২ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় গ্রেফতার ছয়জনের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হল- জাকির হোসেন ওরফে জিন জাকির (৩৬), মো. শরিফুল ইসলাম তুষার (৩৪), মো. মাসুদুর রহমান (৪২), মো. আরিফুল ইসলাম তরফদার (৩০), মো. জাহিদ হাসান (৩৫) ও আব্দুস সালাম (৫০)।

গত ১২ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত ডাকাতি মামলায় সরাসরি জড়িত ছয়জনকে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় চারভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দু’টি আইফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরে শনিবার গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর(৬৫) মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর