শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সেন্ট্রাল ল্যাব ও রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠা করবে ইউজিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৮০ সময় দেখুন
সেন্ট্রাল ল্যাব ও রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠা করবে ইউজিসি


শেকৃবি করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে গবেষণা বাড়াতে এবং তা যাচাই বাছাই করতে একটি সেন্ট্রাল রিসার্চ কাউন্সিল এবং সেন্ট্রাল ল্যাব প্রতিষ্ঠা করবে ইউজিসি এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

মঙ্গলবার (১৪ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ১ম রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই সেন্ট্রাল রিসার্চ কাউন্সিল দেশের সকল গবেষণার তত্ত্বাবধান করবে। একইসঙ্গে, সেন্ট্রাল ল্যাব অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত থাকবে। দেশের সকল বিশ্ববিদ্যালয় তাদের গবেষণার নমুনা এই ল্যাবে পাঠিয়ে নিজেদের প্রয়োজন মতো এনালাইসিস করতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, শেকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে এই প্রতিষ্ঠানটি ১৯৩৮ সাল থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই পরবর্তীতে শিক্ষক ও গবেষক হিসেবে অন্যান্য কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অবদান রেখে চলেছে।

জাতীয় প্রয়োজনে নতুন নতুন জাত সৃষ্টি ও প্রযুক্তি উদ্ভাবন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানসম্পন্ন গবেষণা করে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এছাড়াও উচ্চশিক্ষায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের গবেষণার পরিধি বাড়াতে অধিকতর বাজেট বরাদ্দের আহ্বান জানান তিনি।

শিক্ষকদের গবেষণায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই আমাদের দেশের জন্য গবেষণা চালিয়ে যেতে হবে”।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর