রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Ask About His Fourth Wedding’: Aamir Khan Trolled Over Third Marriage To Gauri Spratt Under KBC 18 Promos | Bollywood News FIFA hits back at ‘concerted effort’ to undermine Gianni Infantino amid fresh allegations | Football News রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী ঠিক হবে ১১ দলীয় বৈঠকে নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে মধুপুরের মিষ্টি আনারস হাসিনা কার্ড খেলবেন, আবার সুসম্পর্ক চাইবেন, দুটি বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের সেবার মানসিকতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের

সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে নেমে আসবে : গভর্নর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১২২ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে নেমে আসবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর তার এ প্রত্যাশার কথা জানান। একইসঙ্গে মূল্যস্ফীতি কমলে সুদের হারও কমানো হবে বলেও জানান তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গভর্নর বিনিময় হারকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে বলেন, পরিস্থিতি ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

তিনি বলেন, ‘বিনিময় হার বেশ কিছুদিন ধরে প্রতি মার্কিন ডলারে প্রায় ১২২-১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে। এটি আমাদের স্বস্তি এনেছে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সাড়ে ১১ শতাংশ থেকে কমে ৯ শতাংশের কিছু বেশি হয়েছে। আমি বিশ্বাস করি এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, বিশ্ববাজারে খাদ্য, তেল-গ্যাসের দাম কমছে সেটার একটা প্রভাব এখানে পড়বে। এ ছাড়া মুদ্রানীতি সংকোচনমূলক করা হয়েছে। আশা করছি আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য, বিমান এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন আর্থিক খাতের প্রধানরা।

গতকাল বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom