নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি সোনালী পেপার লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে।কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৬ টাকা ৬৬ পয়সা ।






