রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সোনালী লাইফের আইপিওতে নতুন নিয়মে শেয়ার বরাদ্দ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪০৪ সময় দেখুন
সোনালী লাইফের আইপিওতে নতুন নিয়মে শেয়ার বরাদ্দ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নতুন নিয়মে পুঁজিবাজারে আসা সোনালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার বরাদ্দ দেওয়া হবে আজ সোমবার (২১ জুন)। এই নিয়মে আইপিওর আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার সকাল ১১টায় ডিএসই টাওয়ারে ট্রেনিং একাডেমিতে আনুষ্ঠানিকভাবে সোনালী লাইফের আইপিওর শেয়ার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হবে।

সূত্র অনুসারে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে যেসব বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদন করেছেন তারা ১৭টি শেয়ার, যারা ২০ হাজার টাকা আবেদন করেছেন তারা ৩৪টি শেয়ার, যারা ৩০ হাজার টাকার আবেদন করেছেন তারা ৫১টি, যারা ৪০ হাজার টাকার আবেদন করেছেন তারা ৬৮টি এবং যারা ৫০ হাজার টাকার আবেদন করেছেন তারা ৮৫টি শেয়ার পাবেন।। তাছাড়া যারা ৫০ হাজার টাকার বেশি আবেদন করেছেন তারা গুণিতক হারে শেয়ার বরাদ্দ পাবেন।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গত ৩০ মে শুরু হয়ে ৩ জুন শেষ হয়েছে। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৯ কোটি টাকা সংগ্রহ করবে। অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া নিট সম্পদ মূল্য ২৫.৪৭ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর