বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সোমবার ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
সোমবার ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন


ডিএমপি নিউজ: আজ সোমবার (২২ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার কোটি টাকা।

গতকাল ফ্লোর প্রাইজ তুলে নেয়ার পর প্রথম লেনদেনের দিন সূচকের পতনে লেনদেন শেষ হলেও, আজ তা কাটিয়ে আবারও উত্থানের মুখ দেখলো ডিএসই।

সূত্র অনুসারে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪৫ পয়েন্ট হারিয়ে ২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টি কোম্পানির, ১৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর