বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

স্থানচ্যুত মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -চসিক মেয়র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
স্থানচ্যুত মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশি^ক সমস্যা, জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্থানচ্যুত মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং যেসব জায়গা থেকে মানুষ বাস্তুহীন হচ্ছে সেখানের জনপ্রতিনিধি ও প্রশাসনকেই অধিকার রক্ষায় প্রাথমিক উদ্যোগ নিতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন ইতিমধ্যে নগরে অবস্থিত বাস্তুচ্যুত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু’র কনফারেন্স কক্ষে বাস্তুচ্যুতদের অধিকার রক্ষায় মেয়র সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সঞ্চালনায়
জলবায়ু পরিবর্তন জনিত কারণে স্থানচ্যুত মানুষের অধিকার ও মর্যদা রক্ষায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মেয়র, কাউন্সিলর, বাস্তুচ্যুত মানুষের প্রতিনিধি, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, উন্নয়নকর্মী, সুশীল সমাজ ও যুবদের অংশগ্রহণে মেয়র সংলাপের আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা। ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সঞ্চালনায় মেয়র সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, সন্ধীপ পৌরসভার মেয়র মুক্তাদির মওলা সেলিম।
মেয়র সংলাপে ইপসা’র প্রস্তাবিত ২১ দফার সাথে সংহতি প্রকাশ করে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন ৩৫০ বাস্তুচ্যুত পরিবারকে স্থায়ীভাবে বাসস্থানের উদ্যোগ গ্রহণ করেছে। নগরের ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটি স্বাস্থ্য ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বৃদ্ধি করা হয়েছে। নগরে বাস্তুচ্যুত মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় নগর প্রশাসনসহ বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ও দাতা সংস্থাদের এগিয়ে আসতে হবে।
সংলাপে ধারণা পত্র পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নুসরুল্লাহ ও ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার আবদুস সবুর। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও ডিন ড. এবিএম আবু নোমান, ব্রিটিশ কাউন্সিল-প্রকাশ এর সিনিয়র আইবিপি ম্যানেজার শিরিন লিরা, চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, বেবী দোভাষ, ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ইপসা’র উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান, গণমাধ্যমকর্মী জিগারুল ইসলাম জিগার, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন নগরীর ভেরামারা মার্কেট চাক্তাই ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা বাস্তুচ্যুত ফরিদা ইয়াসমিন ও মুসলেহ উদ্দিন ও কক্সবাজার জেলার বাস্তুচ্যুত মুহাম্মদ জিয়াউল করিম। সংলাপে ইপসা’র পক্ষ থেকে স্থানচ্যুত মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় ২১ দফা সুপারিশ করা হয়। #

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom