বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা

স্পেন ছাত্রলীগ সভাপতির ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানি মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫২১ সময় দেখুন
স্পেন ছাত্রলীগ সভাপতির ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানি মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রনেতা সালেকিন রিমনের বিরুদ্ধে স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে বসুরহাট পৌরসভা শ্রমিক লীগের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হায়দার মিয়ার ছেলে সালেকিন রিমনকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সালেকিন রিমন ফেসবুক লাইভে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেন। তার দেওয়া মিথ্যা তথ্য অনুযায়ী হামিদুর রহমান শান্ত নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ‘ইয়াবাখোর আকা মির্জা একজন সমকামী ছিলেন। বসুরহাটের রায়হানকে তিনি অজস্র বার বলাৎকার করেছেন বলেছেন সালেকিন রিমন’।
এরপর ৭ এপ্রিল জাকের হোসাইন নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও মিথ্যা, কুরুচিপূর্ণ ও অশালীন তথ্য প্রচার করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের বিগত ৫ মাস যাবত দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে সাংবাদিকসহ দুজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা মামলায় অনেক নেতাকর্মী এখনো কারাগারে আছেন।

কবির আল মাহমুদ, মাদ্রিদ, স্পেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom