শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


কুমিল্লা ৪ এপ্রিল ২০২৫:
স্বেচ্ছাসেবী মূলক ও অরাজনৈতিক সংগঠন ‘অদম্য একুশ’ এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, যেখানে সংগঠনের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

কুমিল্লা নগরীর এক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের মূল লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ‘অদম্য একুশ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক মণ্ডলী। বক্তারা জানান, “অদম্য একুশ” একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা, শিক্ষার আলো পৌঁছে দেওয়া, পরিবেশ সুরক্ষা, রক্তদানে উদ্বুদ্ধকরণসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা। অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
‘অদম্য একুশ’-এর পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা কার্যক্রমসহ আর ও যুবদের নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্ত উন্নয়ন সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে। অদম্য ২১ হলো, কুমিল্লা কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সচেতন যুবদের সমাজ উন্নয়ন বিষয়ক সংগঠন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর