বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কোডিং ও আইসিটি শিক্ষার গুরুত্ব” বিষয়ক আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২১১ সময় দেখুন
“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কোডিং ও আইসিটি শিক্ষার গুরুত্ব” বিষয়ক আলোচনা সভা


“তথ্য প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় কোডিং ও আইসিটির গুরুত্ব” বিষয়ে এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ ও বেসরকারি সংস্থা ব্রাকের প্রতিনিধিবৃন্দ।

সভায় তথ্য প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় কোডিং ও আইসিটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন তাদের মতামত তুলে ধরেন। এই বিষয়ক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ২টি উপস্থাপনা প্রদান করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় কোডিং আইসিটির গুরুত্ব তুলে ধরে একটি পাইলট প্রকল্প তৈরির লক্ষ্যে কনসার্ট পেপার প্রস্তুত করার বিষয় সিদ্ধান্ত হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর