সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৪৩ সময় দেখুন
হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী


হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক রিপোর্টঃঃ  হজ পালনের উদ্দেশে রোববার (৩ জুলাই) রাতে সৌদি আরব পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান ও স্বাস্থ্য সচিব।

সোমবার (৪ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

dhakapost

দূতাবাস জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রোববার বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ বেশ কয়েকজন সচিব সৌদি আরব এসেছেন। এসব হজযাত্রীদের রাত ১১টায় জেদ্দা হজ টার্মিনালে স্বাগত জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

dhakapost

হজযাত্রী হিসেবে বাংলাদেশ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও জেদ্দা গেছেন বলে জানিয়েছে দূতাবাস।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, চলতি বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর