শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হজ কার্যক্রমে প্রতারণা, ৩১ মামলার আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
হজ কার্যক্রমে প্রতারণা, ৩১ মামলার আসামি গ্রেফতার – Corporate Sangbad


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ ৩১টি মামলার পলাতক এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত কাজী মো.ইসমাইল (৫৫) উপজেলার একলাশপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

সোমবার (১৯ জুন) বিকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল রোববার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামি ২০১৮-১৯ সালে চৌমুহনী বাজারে রুবি প্লাজায় হাজি এয়ার মিডিয়া ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে হজ কার্যক্রমের নামে হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণা করেন। বিরুদ্ধে ৩১ পরোয়ানার মধ্যে ১৪ মামলায় ৮ বছর ৬ মাস ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে এক কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ।

এসপি আরও জানায়, সোমবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর