রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

হঠাৎ গলা ব্যথা, উরফি গেলেন হাসপাতালে, ডাক্তারের কথায় চমকে যাবেন!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দেখুন
হঠাৎ গলা ব্যথা, উরফি গেলেন হাসপাতালে, ডাক্তারের কথায় চমকে যাবেন!


#মুম্বই: গত অগাস্ট মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উরফি জাভেদ। শরীরের অবনতি হতে শুরু করলে তাঁকে ভর্তি করানো হয়। তখন তাঁর শরীরে কোন রোগ বাসা বেঁধেছিল, তা অবশ্য খোলসা করেননি তিনি। কিন্তু আবারও অসুস্থ হলেন মডেল-অভিনেত্রী। সম্প্রতি ভিডিও পোস্ট করে সেই তথ্যই দিলেন ফ্যাশনিস্তা উরফি।

দুবাই ঘুরতে গিয়েছিলেন উরফি। সেখান থেকে মুম্বই ফিরেই হাসপাতালে ছুটতে হল তাঁকে। ইনস্টাগ্রামের স্টোরির ভিডিওয় দেখা যাচ্ছে, উরফি হাসপাতালের শয্যায় বসে। পরনে কায়দার পোশাক। গোলাপি রঙের ফিতের টপের উপর খাকি জ্যাকেট পরে রয়েছেন উরফি। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি তাঁর অসুস্থতার কথা জানাচ্ছেন।

সেখানেই জানা যায়, ল্যারিঞ্জাইটিস হয়েছে তাঁর। স্বরযন্ত্রে সমস্যা দেখা গিয়েছে। কতটা ভয়ঙ্কর অবস্থা এখন, সেটা বোঝা যাচ্ছে না। তবে একটি ছোট ঘটনায় খানিকটা আঁচ করা যায়। উরফি যখন কথা বলছিলেন, পিছনে বসে থাকা চিকিৎসক ‘উরফি’ বলে ধমক দিয়ে ওঠেন। তারপর উরফিকে চুপ করতে বলেন। আসলে ল্যারিঞ্জাইটিসের জন্য তাঁর বেশি কথা বলা বারণ।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের সন্ধ্যেয় উরফির প্রোফাইলে ঢুঁ মারলেই নয়া চমক! পোশাকে সিঙাড়া না পিৎজা? দেখে নিন

তবে কি এবার কথা বলা বন্ধ হয়ে যাবে উরফি জাভেদের? যদিও কথা বন্ধ হলেও তাঁর পোশাক বানানোর শিল্পে কোনও খামতি থাকবে না। প্রতি দিন নতুন নতুন বেশেই দেখা যাবে তারকাকে।

Published by:Teesta Barman

First published:

Tags: Uorfi Javed, Urfi javed



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর