শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

সোমবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. ইমরুল কায়েস ফয়সালকে (২৯) হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসানকে (৩১) গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। রোববার দিবাগত রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গত ১৯ জুলাই মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলে। মামলার বাদী মো. ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন ইমরুল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর ঘটনায় বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ইমরুল।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর