শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন কক্সবাজারের জেলা জজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১০৪ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক : আইন না মেনে ৯ আসামিকে জামিন দেয়ার ঘটনায় হাইকোর্টে হাত জোড় করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। বৃহস্পতিবার (২০ জুলাই) এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

বুধবার (১৯ জুলাই) সকালে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে তিনি নিঃশর্ত ক্ষমা চান।

এ সময় ভুল স্বীকার করে জেলা জজ নিজেই আদালতকে বলেন, মামলার চাপ থাকায় অনিচ্ছাকৃত ভুল হয়েছে। এসময় আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, যখন অনিয়ম, দুর্নীতি ও অরাজকতা বেড়ে যায়, তখন সব এলোমেলো হয়ে যায়, এই জেলা জজের ক্ষেত্রেও তাই হয়েছে।

আজ সকালে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে করা মামলায় আসামিদের জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈল।

এর আগে, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে এক মামলায় ৯ জনকে জামিন দেন এই বিচারক। জামিন আদেশে আসামিদের হাজত বাসের কথা উল্লেখ থাকলেও তার কোনো হাজতে যাননি। হাজতে না গেলেও হাজতবাসের বিবরণ উল্লেখ করে জেলা ও দায়রা জজ আসামিদের কীভাবে জামিন দিলেন- সেই ব্যাখ্যা জানাতে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

সেই মোতাবেক আজ বুধবার হাইকোর্টে হাজির হন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

উল্লেখ্য, জমি দখল নিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটনোর অভিযোগে মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ভুট্টোসহ ৯ জনের বিরুদ্ধে একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আদালতে নালিশি মামলা করেন। এ মামলায় ১১ এপ্রিল আসামিদের ছয় সপ্তাহের জামিন দিয়ে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। হাইকোর্টের সেই নির্দেশ মোতাবেক গত ২১ মে আসামিরা আত্মসমর্পণ করে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চান। আদালত ৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। একই দিন আসামিরা কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেন। তখন জেলা ও দায়রা জজ তাদেরকে জামিন দেন। এ জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা। তার আবেদনের শুনানি নিয়ে ব্যাখ্যা জানাতে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন হাইকোর্ট।

আরও পড়ুন:

নোয়াখালীতে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড

শিক্ষকের মারধরে ছাত্রের মৃত্যু: ৪ শিক্ষকের জামিন নামঞ্জুর

অধ্যাপক তাহের হত্যা: জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে বাধা নেই

আবারও কারাগারে সাতক্ষীরার পৌর মেয়র চিশতী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর