বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

হাইটেক পার্ক খুলনা শিল্পাঞ্চলকে প্রযুক্তিনির্ভর শিল্পাঞ্চলে পরিণত করবেঃ পলক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৫৯ সময় দেখুন
হাইটেক পার্ক খুলনা শিল্পাঞ্চলকে প্রযুক্তিনির্ভর শিল্পাঞ্চলে পরিণত করবেঃ পলক


আজ খুলনা শহরের টুটপাড়ায় খুলনা আইটি/হাই-টেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় খুলনাতে প্রায় ৪ একর জায়গার ওপর ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ হাই-টেক পার্কটি। আগামী দুই বছরের মধ্যে পার্কের নির্মাণ কাজ শেষ হবে। পার্কটি চালু হলে প্রতিবছর ১ হাজার তরুণ প্রশিক্ষণ গ্ৰহন ও ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনায় এ হাই-টেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আইসিটি বিভাগ কে ধন্যবাদ জানিয়ে বলেন, এ আইটি পার্কটি প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনে সহায়তা করবে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এ হাই-টেক পার্ক খুলনা শিল্পাঞ্চলকে প্রযুক্তিনির্ভর
শিল্পাঞ্চলে পরিণত করবে। এটি হবে খুলনার তরুন প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা।
এছাড়া বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান- নির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,
বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ , খুলনায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার অসীম কুমার সানতা, পুলিশ কমিশনার মশিউর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক মো মনিরুজ্জামান তালুকদার,আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom