ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪০২ শিশু।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ৪০২ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৭ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৩২৫ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৮ হাজার ৬৩৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৯ শিশুর। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ১৬৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।