শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

হিফফুল ফুজুল সংগঠনকে আলমিরা ও বই উপহার দিলেন হাবীব আজম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন
হিফফুল ফুজুল সংগঠনকে আলমিরা ও বই উপহার দিলেন হাবীব আজম

আহমদ বিলাল খান

রাঙামাটির ঐতিহ্যবাহী ইসলামিক সামাজিক সংগঠন হিল ফুল ফুযুল যুব সংগঠনের কাঠালতলীর কার্যালয়ে ইসলামিক লাইব্রেরী (২৬ সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজের পর শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও হিল ফুল ফুযুল যুব সংগঠনের উপদেষ্টা মোঃ হাবীব আজম। এই সময় তিনি লাইব্রেরীর জন্য একটি আলমারি ও বই উপহার দেন। এতে উদ্বোধন পরবর্তীতে দোয়া ও মুনাজাত করেন কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভী।

এতে উপস্থিত ছিলেন হিল ফুল ফুযুল যুব সংগঠনের সভাপতি আল আমিন তোফা, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ইশান, মোঃ ওমর মোরশেদ, সাজ্জাদুল ইসলাম টিটু, আব্দুল মানান, প্রিয় তালুকদার, কায়সার মাহমুদ, মোঃ তপু রাইহান, শাকিল, আতিকুর রহমান আসিফ, হাসিবুর রহমান, নাফিস ইকবাল মাহি, সাব্বির, খায়রুল বশর, শাহাদাত, নাহিদ ও হামীম সাইদুল ইসলামসহ অত্র সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

এসময়ে হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি আল-আমিন তোফা বলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম তিনি রাঙামাটিবাসীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। পর্যটন শিল্পের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও নিজের মুখ উজ্জ্বল করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর