শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

হিমেল মামুনের নেতৃত্বে কুবির নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ সময় দেখুন
হিমেল মামুনের নেতৃত্বে কুবির নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্র্যাচের ডান্ডি নারায়নগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সদ্য সাবেক সভাপতি মো. জাফরুল হাসান লিসান ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম হিমেল সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন মার্কেটিং ১৪ তম আবর্তনের মো. জহিরুল ইসলাম হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মার্কেটিং ১৫ তম আবর্তনের মুনতাছির মামুন।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে আছেন রাজিব ফরাজি, মিথিলা আক্তার, পুজা শ্রী বিশ্বাস, মরিয়ম আক্তার শিফা এবং মারুফ হোসেন শাকিল। সহ সভাপতি হিসেবে আছেন হাসিব হাসান, তানজিনা ইসলাম মুক্তা, সাইদুল ইসলাম নাহিদ এবং শিশির নন্দী ।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন নুরানী শেখ, গাজি আল আমিন, মন্দিরা দাস, জহিরুল ইসলাম জয়, আকিব হাসান, অহনা সুমাইয়া, আফরোজা জামান এবং মেহেদি হাসান।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন তাহসিন আহমেদ আরফান, দপ্তর সম্পাদক হিসেবে আছেন সোহেল, অর্থ সম্পাদক হিসেবে আছেন তাছলিমা আক্তার, প্রচার সম্পাদক হিসেবে আছেন সিফাত তাজরীমিন হিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন শীলা এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন নাদিয়া।

কমিটিতে কার্যকরী সম্পাদক হিসেবে আছেন মো: ইয়াসিন সরকার,উর্মি আক্তার বর্ষা, মোসা:খাদিজা আক্তার, কাজী আসমাতুল জান্নাত, মো: জাহিদ মিয়া, অধরা হালদার পুজা, সিনথিয়া আক্তার, কুলসুম আক্তার লামিয়া, তামিমুল হাসান
হাসান জুবায়ের, লিটন দেবনাথ, মো: আব্দুল্লাহ, রুবাইয়্যাত হুসেইন, ফারিহা নাওরিন, আবু বকর সিদ্দিক, জান্নাতুল ফেরদৌস আলফি, রায়হান আহমেদ, তাসনিম রাইসা এবং প্রতীক।

এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন মো. জাহিদ হাসান সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং মঈনুর রহমান প্রান্ত, প্রভাষক আইসিটি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

এ ব্যাপারে নব নির্বাচিত সভাপতি মো. জহিরুল ইসলাম হিমেল বলেন, ‘ নারায়ণগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমরা একটি সুন্দর কমিটি পেয়েছি। আমরা চেষ্টা করব অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলব এবং জুনিয়রদের প্রতি অভিভাবকের মতো সহযোগিতা প্রদান করার চেষ্টা করব। আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করব, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব এবং একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গঠন এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গৌরবময় করে তুলব।’

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুনতাছির মামুন বলেন, ‘আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি । এটি আমার জন্য গর্ব ও দায়িত্বের বিষয়। আমি সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন, একাডেমিক ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা, এবং একটি শক্তিশালী ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা। আমি সবার সহযোগিতা কামনা করছি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর