মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হিলি বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
হিলি বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি


দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে একজন আমদানি কারক গত ২ দিনে ভারতীয় ৩৬টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন।

দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি-কারক এ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, বেশ কিছুদিন যাবত হিলি স্থলবন্দসহ সারাদেশে পেঁয়াজের বাজার দর বেড়ে চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত হয়ে আমদানির অনুমতি দেওয়ায় গত জুন মাসের প্রথম সপ্তাহে আব্দুর রহমান নামে একজন আমদানি কারক ৫ টি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল। গত জুন মাসে পেঁয়াজের খুচরা মূল্য কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু জুলাই মাসের শুরু থেকেই পেঁয়াজের বাজার আবার বাড়তে শুরু করেছে। এ কারণেই হিলি স্থলবন্দরদী আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি শুরু করেছে। গত ২ দিনে ভারত থেকে ৩৬ টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। আমদানি করা পেঁয়াজ খালাসের কাজ চলছে। আজ সোমবার থেকেই এসব পেঁয়াজ হিলি বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা নিয়ে যাবে। আমদানি করা পেঁয়াজের চাহিদা থাকলে এবং বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক হলে আরো অধিক পরিমাণ পেঁয়াজ আমদানি কারকেরা ভারত থেকে আমদানি করবেন।

আমদানি-কারকরা বলছেন, দেশে পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়ানো হয়েছে। স্থল বন্দর সিএন্ডএনএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গত পরশু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারতীয় ১৬ টি ট্রাকে ৪৫১ মেট্রিক টন এবং গতকাল সারাদিনে ২০ টি ট্রাকে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ওইসব আমদানি করা পেঁয়াজ গতকাল রোববার সারাদিনে পাইকারদের কাছে বিক্রি করা হয়।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর