নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ০.২ টাকা এবং এনএভি বেড়েছে ০.৫৩ টাকা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.২ টাকা। কোম্পানিটির ২০২১ সালে ১ম প্রান্তিকে নেট লাভ হয়েছে ৭ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ১১৬ টাকা এবং ২০২০ সালে ১ম প্রান্তিকে নেট লাভ হয়েছিল ৫ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে নেট লাভ বেড়েছে ২ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৭১৩ টাকা।
এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৯৭ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ১.৭৭ টাকা।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯০ পয়সা এবং ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৩৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটির এনএভি বেড়েছে ০.৫৩ টাকা। কোম্পানিটির ৩০ জুন ২০২১ সালে সম্পদ এর পরিমান ছিল ৬৭৭ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ২৩৭ টাকা এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ সালে সম্পদ এর পরিমান হয়েছে ৬৬৮ কোটি ১১ লাখ ২০ হাজার ৬১৪ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর’২১) মোট সম্পদ এর পরিমান বেড়েছে ৯ কোটি ১৭ লাখ ৭২ হাজার ৬২৩ টাকা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪। এর মধ্যে ৩৫ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






