বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

১৫ বছর কারাভোগের পর খালাস পেলেন ফাঁসির দুই আসামি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
১৫ বছর কারাভোগের পর খালাস পেলেন ফাঁসির দুই আসামি – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মা-মেয়েকে হত্যা মামলায় ১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তিরও নির্দেশ দিয়েছে আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন-ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে আসামি তরিকুল ইসলামকে।

বৃহস্পতিবার (২৩ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন।

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বিচারিক আদালত।

ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের আপিল শুনানি নিয়ে হাইকোর্ট সে রায় বহাল রাখে।

পরে হাইকোর্টের রায়ের বিষয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আজ বৃহস্পতিবার ওই রায় বাতিল করে মৃত্যুদণ্ড থেকে দুজনকে খালাস ও একজনের রায় সংশোধন করে যাবজ্জীবন দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর