এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জামালপুরে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরন করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার আলহাজ্ব ইন্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসেট আয়োজনে এ চেক বিতরণ করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ্ব ইন্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ আবু ইলিয়াস মল্লিক , সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাদত হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
পরে ১১৬ জনের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।