শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

[১] ইংরেজি ভাষায় প্রকাশিত হলো বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণসমূহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
[১] ইংরেজি ভাষায় প্রকাশিত হলো বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণসমূহ


[১] ইংরেজি ভাষায় প্রকাশিত হলো বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণসমূহ

এ বি এম কামরুল হাসান: [২] বইটির নাম “ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”। ইংরেজিতে অনূদিত জাতির জনকের ভাষণ সংকলন এটিই প্রথম। অস্ট্রেলিয়া থেকে বইটি প্রকাশ করেছে বালবোয়া প্রেস । এটি মার্কিন প্রকাশনা সংস্থা ‘হে পাব্লিশিং হাউজে’র সহযোগি প্রতিষ্ঠান।

[৩] অনুবাদক ড. আবুল হাসনাৎ মিল্টন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, উপন্যাসিক, কলামিস্ট, রাজনৈতিক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসি। ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য। নব্বই এর গণআন্দোলনে ছিলেন সামনের সারির ছাত্রনেতা। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সেক্রেটারি।

[৪] বইটিতে বঙ্গবন্ধুর পঁচিশটি ভাষণ রয়েছে। দুটি ভাষণ বঙ্গবন্ধু ১৯৫৬ সালে পাকিস্তানের সংসদে ইংরেজিতে দিয়েছিলেন। বাকি তেইশটি অনূদিত। বইয়ের শুরুতে বঙ্গবন্ধুর একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে। বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে।

[৫] বইটির প্রচ্ছদ করেছেন আমেরিকার ফ্লোরিডা নিবাসী এনজি অ্যালিয়া। ইংরেজি ভাষার সম্পাদনা করেছেন নিউজিল্যান্ডবাসী পল মেহু। বইটি বর্তমানে বালবোয়া প্রেস, অ্যামাজন, বুকটোপিয়াসহ বিশ্বের উল্লেখযোগ্য অনলাইন বুকস্টোরসমূহে পাওয়া যাচ্ছে। তিনটি সংস্করণ পাওয়া যাচ্ছে সেখানে- ই-বুক, পেপারব্যাক ও হার্ডকাভার সংস্করণ। অচিরেই বাংলাদেশেও অন্বেষা প্রকাশনের মাধ্যমে বইটি পরিবেশন করা হবে। বইটির পেপারব্যাক সংস্করণের দাম পড়বে বাইশ শ টাকা, হার্ড কাভার সংস্করণ চার হাজার টাকা।

[৬] আগামী ছয় নভেম্বর সিডনিতে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। প্রকাশনা উৎসবে অস্ট্রেলিয়ার মূলধারার বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, লেখক ও বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর