সালেহ্ বিপ্লব: [২] অনুষ্ঠানের শুরুতে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম। তিনি রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। ১৫ আগস্ট কালোরাতের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
[৩] কেক কাটার পর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। এরপর শেখ রাসেলকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
[৪] কনসাল জেনারেল বলেন, শেখ রাসেল আজও বেঁচে আছেন সবার মাঝে। শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে রাসেল এক ভালোবাসার নাম।