শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

[১] নিউইয়র্কে ফুড ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
[১] নিউইয়র্কে ফুড ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু


[১] নিউইয়র্কে ফুড ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু

যায়যায়দিন: [২] নগরীর ম্যানহাটনে ওই নির্মম ঘটনার শিকার সালাহ উদ্দিন বাবলু শনিবার দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মুখে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

[৩] নিহত বাবলুর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২ নং নদনা ইউনিয়নের হাটগাঁও। তিনি ৪ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন এবং দীর্ঘদিন ধরে ব্রুকলিনে বসবাস করতেন।

[৪] জানা যায়, ১৫ অক্টোবর রাতে নিউইয়র্ক নগরীর ব্যস্ততম এলাকা ম্যানহাটন ডাউনটাউনের ক্রিস্টি ও ইস্ট হাউস্টনের কর্নারে অবস্থিত রুজভেল্ট পার্কের কাছে ছিনতাইয়ের কবলে পড়েন বাবলু। ছিনতাইকারীর ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত বাবলুকে প্রশাসনের সহায়তায় নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের বেলভিউ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

[৫] এনওয়াইপিডি পুলিশ জানায়, ম্যানহাটনের রুজলেভেল্ট পার্কের কাছে একটি ই-বাইকের গতিরোধ করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে ফুড-ডেলিভারি করায় তার কাছে নগদ অর্থের সন্ধান করেছিল ছিনতাইকারীরা। কয়েক মিনিটের মধ্যেই হামলাকারী একটি বেøড দিয়ে ভিকটিমকে আঘাত করে। ঘটনার শিকার বাংলাদেশি বাইকের উপর বসেই লড়াই করেছিলেন। মারাত্মক জখম অবস্থায় বাবলু পার্কের দিকে ছুটে যান এবং সিটি পার্ক বিভাগে কর্মকর্তাদের কাছে সহযোগিতা চান।

[৬] পুলিশ আরো জানায়, ভুক্তভোগীর বাইকের পেছনে একটি ফুড ডেলিভারি ব্যাগ সংযুক্ত ছিল। হামলার সময় কোনো পণ্য ডেলিভারি দিচ্ছিলেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে হামলাকারী একটি সিটি বাইকে দ্রæত অন্যত্র পালিয়ে যায়। শনিবার পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর