শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

১ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৩ সময় দেখুন
১ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়গুলো ১ মার্চ থেকে খুলে দেওয়া হবে। মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ ফেব্রুয়ারি খুলে দেওয়া হলেও প্রাথমিক যে খুলছে না সেটি আগেই জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র সারাবাংলাকে জানিয়েছে, ১ মার্চ নিশ্চিতভাবেই প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে।

সূত্রটি বলছে, মার্চের ১ তারিখ থেকে প্রাথমিকের সশরীরে ক্লাস শুরু হবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে গোপনে একটি নির্দেশনাও দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে মার্চের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সবধরনের প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে।

তবে প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দিষ্ট তারিখের বিষয় মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এমন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা নেওয়া হয়নি, তাই এখনই তাদেরকে শ্রেণি কার্যক্রমে ফিরে আনা হচ্ছে না।

তিনি বলেন, ‘পরামর্শক কমিটি বলেছে সংক্রমণ দ্রুত কমছে। আশা করছি প্রাথমিকের ক্লাস দ্রুতই শুরু করা যাবে।’ এ সময় তিনি মাধ্যমিক খোলার পর ১০ দিন বা দুই সপ্তাহের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরুর ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন।

করোনা সংক্রমণের ঝুঁকির কারণে এ বছর দুই দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর