শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News

[১] সৌদিআরব বিশ্বের প্রথম সাগরে বিশাল বিলাসবহুল পর্যটন স্পট বানাচ্ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৫১ সময় দেখুন
[১] সৌদিআরব বিশ্বের প্রথম সাগরে বিশাল বিলাসবহুল পর্যটন স্পট বানাচ্ছে


[১] সৌদিআরব বিশ্বের প্রথম সাগরে বিশাল বিলাসবহুল পর্যটন স্পট বানাচ্ছে

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদিআরব বহিঃবিশ্বের পর্যটকদের আকর্ষণ করতে নানা কৌশল অবলম্বন করে চলেছে। এবার তারই ধারাবাহিকতায় সাগরে তেল কেন্দ্রকে কাজে লাগিয়ে ‘দ্যা আরআইজি’ প্রজেক্টের উদ্বোধন করা হলো। সমুদ্রতীরে তেল কেন্দ্রভিত্তিক বিশ্বে প্রথম এ ধরনের পর্যটন কেন্দ্র চালু করছে সৌদি। স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ( পিআইএফ) এ ধরনের প্রজেক্ট চালু করার ঘোষণা দিয়েছে।

[৩] আরব নিউজের প্রতিবেদন সূত্রে জানা যায় যে,আরব উপসাগরের দেড় লাখ বর্গমিটারের বেশি বিস্তৃত এলাকাজুড়ে থাকছে এই বিশাল আয়োজন। এই প্রজেক্টের আওতায় পর্যটকদের জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রজেক্ট ঘোষণার আগে পর্যটকরা চাইলেও সেখানে যেতে পারতেন না। পর্যটন কেন্দ্রিক এই প্রজেক্টে ব্যয় হবে চারশ বিলিয়ন ডলার। দেশের জনগণ এবং সৌদি সরকারের অর্থায়নে নির্মিত হবে এই পর্যটন কেন্দ্র।

[৪] পিআইএফ জানিয়েছে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। এর আওতায় তিনটি বড় হোটেল, রেস্টুরেন্ট, হেলিপ্যাড এবং অ্যাডভেঞ্চার সংশ্লিষ্ট কার্যক্রম থাকবে। বিনোদনের জন্যও থাকবে বড় আয়োজন।

[৫] পিআইএফ আরও জানিয়েছে, বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে, কিদ্দিয়া ইন্টারটেইনমেন্ট সিটি, দ্যা রেড সি প্রজেক্ট, আমালা, আলউলা, কিং সালমান পার্ক এবং রিয়াদ স্পোর্টস বৌলিভার্ড।

[৬] ২০২৪ সালের মধ্যে ১০ কোটি পর্যটকের সম্ভাবনা দেখছে সৌদি কর্তৃপক্ষ। দীর্ঘদিনের ইতিহাসে সৌদি আরবে শুধু হজ ও উমরাহকেন্দ্রিক পর্যটন ব্যবস্থা ছিল, এই নতুন প্রজেক্টের মাধ্যমে সৌদিআরব পর্যটন খাত এক ধাপ এগিয়ে যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর