শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

[১] সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজার ৫৫০ জন বাংলাদেশীসহ অবৈধ প্রবাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
[১] সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজার ৫৫০ জন বাংলাদেশীসহ অবৈধ প্রবাসী গ্রেফতার


[১] সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজার ৫৫০ জন বাংলাদেশীসহ অবৈধ প্রবাসী গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবে গত এক সপ্তাহে ১৬ হাজার ৫৫০ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের রেসিডেন্সি আইন, শ্রম আইন, এবং সীমান্ত আইন ভঙ্গের অপরাধে এসকল প্রবাসীদেরকে গ্রেফতার করেছে জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বাহিনী।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, গত ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে গ্রেফতারকৃত অবৈধ প্রবাসীদের মধ্যে ৭ হাজার ৩১৮ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকদের রেসিডেন্সি (আকামা) আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার করা হয় , ৭ হাজার ১৯০ জনকে সীমান্ত নিরাপত্তা ও আইন ভঙ্গের অপরাধে, এবং ২ হাজার ৪২ জনকে শ্রম আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার করা হয়েছে।

[৪] অবৈধ পথে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৩২৫ জনকে। এদের মধ্যে ৫০ শতাংশ ছিলেন ইয়েমেনি নাগরিক, ৪৬ শতাংশ ছিলেন ইথিওপিয়ান নাগরিক, এবং বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

[৫] অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালাবার সময় গ্রেফতার করা হয়েছে ৫৫ জন প্রবাসীকে।

[৬] এছাড়াও অবৈধ পথে প্রবাসীদের সীমান্ত পার হতে এবং অবৈধ প্রবাসীদের যাতায়াত, এবং আশ্রয় প্রদান করে সহায়তা করার জন্য ১০৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ ।

[৭] সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে জানিয়ে যে,, যদি কেউ অবৈধ প্রবাসীদের অবৈধ উপায়ে সীমান্ত পার হতে সহায়তা করেন, বা তাদের পরিবহণে সহায়তা করেন বা আশ্রয় প্রদান করেন, তবে সহায়তাকারীদের ১৫ বছর জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করে শাস্তি প্রদান করা হবে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর