মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে- আইসিটি প্রতিমন্ত্রী পলক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে- আইসিটি প্রতিমন্ত্রী পলক


শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে শুক্রবার থেকে শুরু হুয়েছে মাস ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের শহিদ ক্যাপ্টেন শেখ কামাল হলে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পক্ষে গত বছরের পাশাপাশি এবারের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে এবং জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা কমিটির সংগঠকদের একটি করে ল্যাপটপ উপহার দেয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী পলক

পলক বলেন, গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করেছে। বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কাজ করে দেশের সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে ইউরো-ডলারে আয় করার সুযোগ পাচ্ছে। এর পেছনে রয়েছে ৬৪টি শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব।

তিনি আরও বলেন, এ বছর আরো নতুন করে ৫০০০ শেখ রাসেল কম্পিউটার ল্যাব এবং ৩০০ স্কুল অব ফিউচার আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল জাতীয় দিবসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় উন্নয়ন বিকেন্দ্রীকরণের জন্য তরুণদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে ৬৪টি জেলা সহ ৪৯৬টি উপজেলায় ৫৫৫টি জয় ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট সেন্টার স্থাপন করা হবে। এর ফলে দেশের কোটি কোটি শিক্ষার্থী শ্রম নির্ভরতা বা বিদেশ নির্ভর না হয়ে যার যার ঘরে বসে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। এর মাধ্যমে ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রী ঘোষিত টেকসই, সাশ্রয়ী, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন আজকে যারা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যরাই’ সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে তো। দেশের আর্থিক সমৃদ্ধিকে টেকসই করতে একটি সাংস্কৃতিক আন্দোলনের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি টেকসই করতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আগামী সদস্যদেরই এই নেতৃত্ব দিতে হবে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদ উল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ রতন। এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন পরিষদের ঢাকা মহানগর উপদেষ্টা নাজমুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা তরফদার মো: রুহুল আমিন ও চৌধুরী নাফিস সারাফাত। ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক সম্পাদক তানভীর আহমেদ লোটন।

 

 

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর