শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

২০ কেজি সোনা উদ্ধার মামলার চার্জশিট, অভিযুক্ত ৫ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
২০ কেজি সোনা উদ্ধার মামলার চার্জশিট, অভিযুক্ত ৫ – Corporate Sangbad


আইন-আদালত

বেনাপোল প্রতিনিধি : যশোরে আলাদা তিন সোনা চোরাচালান মামলায় ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন পিবিআই পরিদর্শক তৈয়বুর রহমান, শার্শা থানার এসআই মাহফুজ হোসেন ও ঝিকরগাছা থানার পরিদর্শক শেখ ওয়াহিদ্জ্জুামান। এ তিন মামলায় মোট সোনা উদ্ধার দেখানো হয়েছিল ২০ কেজি ৫৪০ গ্রাম।

অভিযুক্ত আসামিরা হলো- চৌগাছার বড়কাবিলপুর গ্রামের ওহিদুল ইসলামের সৎ ছেলে সাজু আহম্মেদ, ইউনুচ আলীর ছেলে জিয়ারুল ইসলাম, শার্শার মহিষাকুড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সাজেদুর, আপদিনের ছেলে আক্তারুল এবং বেনাপোলের পুটখালি গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক সরদার।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৭ জনুয়ারি শার্শার অগ্রভুলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা পাঁচভুলোট গ্রামের নয়কোনা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তিতে মোটরসাইকেলের চেসিসের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৩ পিচ সোনার বার (যার ওজন ৭ কেজি ৩৩৭ গ্রাম) উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবির হাবিলদার নাসিম মোল্যা বাদী হয়ে চোরাচালান দমন আইনে শার্শ থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি আব্দুর রাজ্জাককে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে, ২০১৯ সালের ২০ মে শার্শা থানা পুলিশ সংবাদ পায় সামটা জামতলা এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাই সংঘটিত হয়েছে। পরে এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এসআই আবুল হাসান ঘটনাস্থলে যেয়ে জানতে পারেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দুইজনকে আটক করে নিয়ে গেছে। পরে তারা শার্শা থানায় আটক সাজেদুর ও আক্তারুলকে হাজির করে। আটক দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ পিচ সোনার বার (যার ওজন ৮৫ ভরি)। এ ঘটনায় তৎকালীন এসআই (বর্তমানে চাকরিচ্যুত) আবুল হাসান বাদী হয়ে শার্শা থানায় চোরাচালান দমন আইনে মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

এ ছাড়া ২০২২ সালের ১৮ অক্টোবর যশোর ৪৯ বিজিবি ঝিকরগাছার ব্যাংদাহ বাঁশতলা মোড়ে অবস্থান নিয়ে সন্দেহজনক ভাবে সাজু আহম্মেদ ও জিয়ারুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৬ পিচ সোনার বার (যার ওজন ১২ কেজি ৩৫৬ গ্রাম) উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিরি হাবিলাদার নুর আলম মিয়া বাদী হয়ে ঝিকরগাছা থানার চোরাচালান দমন আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে সকল আসামিকে আটক দেখানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর