নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামী রোববার (২০ ফেব্রুয়ারি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু ফেব্রিক্স, জেনেক্স ইনফোসিস ও বার্জার পেইন্টস লিমিটেড।
আজ, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।






