বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৮, মৃত্যু আরও ২ জনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ সময় দেখুন


সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ২০:০৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০২:০০

ফাইল ছবি: ডেঙ্গু

ঢাকা: শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক লাখ এক হাজার ১৬ জন। এর মাঝে ৯৯ হাজার ৭৬১ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭২ জন।

রোববার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৯৪ জন ও নারী ৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭২ জন। এর মাঝে ৫১ দশমিক ২ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৮ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৬ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৩ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে চার জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে চার জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগ ও সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ
ডেঙ্গু
ভর্তি
মৃত্যু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom