রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Ask About His Fourth Wedding’: Aamir Khan Trolled Over Third Marriage To Gauri Spratt Under KBC 18 Promos | Bollywood News FIFA hits back at ‘concerted effort’ to undermine Gianni Infantino amid fresh allegations | Football News রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী ঠিক হবে ১১ দলীয় বৈঠকে নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে মধুপুরের মিষ্টি আনারস হাসিনা কার্ড খেলবেন, আবার সুসম্পর্ক চাইবেন, দুটি বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের সেবার মানসিকতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের

২৬ বিশ্ববিদ্যালয়ের অংশ গ্রহণে সিভাসু’র ফিশ ফেস্টিভ্যাল শুরু মঙ্গলবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


চট্টগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের যুগপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘সিভাসু ফিশ ফেস্টিভ্যাল-২০২৫’। দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়সহ ৯৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশ গ্রহণে আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ফেস্টিভ্যাল চলবে ৩০ এপ্রিল বুধবার পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টকে ঘিরে ইতোমধ্যেই আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)-এর সহযোগিতায় সিভাসু’র মৎস্যবিজ্ঞান অনুষদ এই ফেস্টিভ্যালের আয়োজন করছে।

অনুষ্ঠেয় ফিশ ফেস্টিভ্যালে থাকবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন, স্টলভিত্তিক প্রোডাক্ট ও ইনোভেশন শোকেসিং এবং চাকরি মেলা।

উল্লেখযোগ্য এ আয়োজনে থাকছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন, প্রোডাক্ট ও ইনোভেশন শোকেসিং, এবং চাকুরি মেলা। আয়োজনটিতে অংশগ্রহণ করবে শতাধিক প্রতিষ্ঠান ও সহস্রাধিক প্রতিনিধি। এদের মধ্যে থাকবেন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা, ভোক্তা ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

সিভাসু ফিশ ফেস্টিভ্যাল আয়োজন কমিটি’র আহ্বায়ক ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ জানান, দুই দিনব্যাপী ফেস্টিভ্যালে ২৬টি বিশ্ববিদ্যালয়সহ মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত ৯৫টি প্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা, ভোক্তা ও প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বৈজ্ঞানিক সম্মেলনে দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে একঝাঁক বিজ্ঞানী ৩৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. মো. আব্দুল ওহাব।

ড. নাহিদ আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সুসজ্জিত স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, সেবা ও উদ্ভাবন প্রদর্শন করবে এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করবে।

সিভাসু’র জনসংযোগ বিভাগের উপ-পরিচালক খলিলুর রহমান জানান, ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ৬১টি কোম্পানির ১৫৮ জন প্রতিনিধি সুসজ্জিত স্টলে প্রদর্শন করবেন তাদের পণ্য, সেবা ও উদ্ভাবন। পাশাপাশি, চাকুরি প্রত্যাশীদের জন্যও থাকছে সুযোগ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলো আগ্রহী প্রার্থীদের নিকট থেকে তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করবে ।

তিনি আরো বলেন, ‘সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫’- শুধু একটি উৎসব নয়, বরং এটি দেশের মৎস্য খাতকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার একটি বৃহৎ প্ল্যাটফর্ম। গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনের এক অনন্য সুযোগ হয়ে উঠতে যাচ্ছে এই আয়োজন।

দুই দিনব্যাপী ফিশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সমগ্র আয়োজনের পৃষ্ঠপোষকতা করছেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom