সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

২৯ অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৫০ সময় দেখুন
২৯ অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে প্রদান


গ্রাহকদের পণ্য ও টাকা কোনোটিই ফেরত না দেওয়া ৩৯ অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন। সভাপতি মোঃ বেলাল হোসেইন জুবায়ের ও সাধারন সম্পাদক সাকিব হাসান স্বাক্ষরিত একটি দরখাস্ত এবং গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে কিছু ই-কমার্সের প্রতিষ্ঠানের তালিকা আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুজ্জামান এর নিকট জমা দেয়া হয়।

বাংলাদেশে ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশনের সভাপতি হৃদয় বলেন, আমরা জানি ই-কমার্স এর সবচেয়ে বাজে সময় কাটাচ্ছি আমরা। ডিজিটাল বাংলাদেশ এর সবচেয়ে বড় খাত আজ হুমকির মুখে। কিছুদিন আগে নামে মাত্র ইকমার্স রা এসে বিভিন্ন ভাবে গ্রাহক দের থেকে টাকা নিয়েছে। যেখানে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা আটকে আছে। এই টাকা গুলো অনেক মানুষের শেষ সম্বল, তাই আমাদের মূল কাজ আগে গ্রাহক দের টাকা গুলো উদ্ধার করার ব্যাওয়ারে সহযোগিতা করা। আমরা চেষ্ঠা করছি বিভিন্ন ই কমার্স এর সাথে কথা বলে বানিজ্য মন্ত্রনালয় এর সাথে তাদের মিলিয়ে দিয়ে গ্রাহকদের জন্য একটি সুষ্ঠ ইন্ডাস্ট্রি করতে সহযোগিতা করা। আমরা স্বপ্ন দেখি ডিজিটাল বাংলাদেশের একটি সুন্দর ই কমার্স যেখানে থাকবে না কোন গ্রাহকদের অভিযোগ ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর