বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

৩১০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদন প্রিমিয়ার সিমেন্টের  – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৪ সময় দেখুন
৩১০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদন প্রিমিয়ার সিমেন্টের  – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের অর্ন্তভূক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেডের ৩১০ কোটি ৭৫ লাখ টাকার প্রিফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জনান, কমিশন সভায় প্রিমিয়ার সিমেন্টের ৩১০ কোটি ৭৫ লাখ টাকার পূর্ণ অবসায়নযোগ্য অ-রূপান্তরযোগ্য কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রিফারেন্স শেয়ারের মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে ৫ বছর। বাকি ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা হবে, যার মেয়াদ ১২ বছর।

এই প্রিফারেন্স শেয়ারের অভিহিত মূল্য ২৫ লাখ টাকা। এর ডিভিডেন্ড হার ৬.২৫-৭.৭৫ শতাংশ। এই শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে প্রিমিয়ার সিমেন্ট ব্যালান্সশিট পুনর্গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর