কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৩৬ জুলাই ছাত্র জনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার পলায়ন দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে উক্ত বিজয় মিছিল কলেজ বাজার স্কুল মাঠ থেকে শুরু হয়ে মইজ্জারটেক শেষ হয়। মিছিল শেষে উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহণে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজন করেন।
এতে উপজেলা বিএনপির নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১৩ আসনের ধানের শীর্ষ মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মুহাম্মদ আলী আব্বাস।
প্রধান অতিথি বলেন, এদিন চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। আমরা তার আত্মার মাগফিত কামনা করছি। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাত করে গণতন্ত্রের ধার উন্মোচন করেছেন। তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অর্থাৎ তারেক রহমানের পক্ষ সাধুবাদ জানায়। আগামীতে আমাদের আরো কঠিন সময় পার করতে হবে। তাই আনোয়ার ও কর্ণফুলী বিএনপিকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করছি।
উক্ত বিজয় মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ ইসমাঈল, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সিঃ যুগ্ম আহবায়ক ডাঃ গিয়াসউদ্দিন ফয়সাল, সাবেক যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সাবেক সহ-সভাপতি হাজী আবদুর রাজ্জাক, সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন অর রশীদ, ছাত্র বিষয়ক সম্পাদক মির্জা ইসমাইল, তাঁতী দলের সাবেক সভাপতি নুরুল আবচার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মনোয়ার হেসাইন, মোহাম্মদ আলী মন্সী, মির্জা বাহার উদ্দীন, শ্রমিক দলের মোঃ সোলাইমান, যুবদলের দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক জি এম জসিম, শাহাদাত হোসেন, এম মঈন উদ্দীন চেয়ারম্যান, এজাজ আল ফারুক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ