শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২২৪ সময় দেখুন
৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৬ আগস্ট


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় তিনটি হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

শনিবার (৯ এপ্রিল) প্রকৌশল সমন্বিত ভর্তির কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগের দিন শুক্রবারেও দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের এক সভায় এই সিদ্ধান্ত থেকে জানা যায়, দেশের ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বিদ্যমান রয়েছে। এগুলোর মধ্যে এবার ৪২টি অনার্সে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তবে সমন্বিত পরীক্ষা নিচ্ছে শুধুমাত্র ৩২টি বিশ্ববিদ্যালয়। গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এই পদ্ধতির পরীক্ষার অধীনে ছিল। এবার আরও তিনটি নতুন করে যুক্ত হয়েছে।

এসব বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি সমন্বয়ে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) এবং কৃষি ও প্রকৌশল রয়েছে। জিএসটি গ্রুপে ২২টি বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া সাত কৃষি বিশ্ববিদ্যালয় এবং তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবারে আলাদা দুই গুচ্ছে পরীক্ষা নেবে।

কৃষিতে সমন্বিত পরীক্ষা সেপ্টেম্বরে নেওয়া হবে। জিএসটি গ্রুপের পরীক্ষা বিজ্ঞান, মানবিক এবং বিজনেস স্টাডিজের শিক্ষার্থীদের জন্য মোট তিনটি পরীক্ষা হবে। তারিখগুলো হলো- ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর। প্রকৌশল গুচ্ছের পরীক্ষা হবে ৬ আগস্ট। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে জুন মাসের তিন তারিখে।

অন্যগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ মে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১২ আগস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫-২৭ আগস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬-২৫ আগস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩১ জুলাই থেকে ১১ আগস্ট, বুয়েটে ৪-১৮ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর